জার্মানি-প্যারাগুয়ে ম্যাচ গড়ালো টাইব্রেকারে

শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে জার্মানি। ১-১ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো। এতে ম্যাচ গড়ালো টাইব্রেকারে।   

প্রথমার্ধে জার্মানি ৭৮ শতাংশ বল দখলে রাখে। তবে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এই সময়ে জার্মানি চারটি শট নিলেও সবগুলো ছিল লক্ষ্যের বাইরে। 

অন্যদিকে, প্যারাগুয়ে তিন শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখে একটিতে সফল হয়েছে। ম্যাচের ৪২ মিনিটে মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে জার্মানির জালে বল জড়ান ফরোয়ার্ড হুলিও এনসিসো। এতেই পিছিয়ে পড়ে জার্মানি।

বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানি।  ৫৪ মিনিটে মিনিটে অবশেষে গোলের দেখা পায় তারা। দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি।  

অতিরিক্ত সময়ের খেলায় ১০২ মিনিটে প্যারাগুয়ের জালে বল জড়ায় জার্মানি। জোরাল এক হেডে গোল করেন জোনাথন টাহ। কিন্তু গোলটি ভিএআরে বাতিল হয়।