গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করলো পর্তুগাল-ক্রোয়েশিয়া

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। একাধিক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে পর্তুগাল-ক্রোয়েশিয়া। 

ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়ার চেয়ে পর্তুগালের দাপট ছিল বেশি। তবে ফিনিশিং দূর্বলতায় গোলের দেখা পায়নি তার। 

ম্যাচের চার মিনিটে রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে গড়ে ওঠা আক্রমণ থেকে পরপর দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুবারই দারুণ সেভ করে পর্তুগালকে গোলবঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। অন্যদিকে, ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচও নিজের স্বভাবসূলভ খেলতে পারেনি।