ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে প্রয়োজনীয় সমর্থন না দেওয়ায় ইউরোপীয় ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোর ওপর আবারও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জোটের এই আচরণের তীব্র সমালোচনা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সামরিক ব্যয়ের বিশাল বৈষম্যের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো প্রভাবশালী মিত্র দেশগুলোর নাম বিশেষভাবে উল্লেখ করে ন্যাটো জোটে ওয়াশিংটনের আর্থিক ও সামরিক অবদানকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন। ইউরোপীয় মিত্রদের প্রতি চরম ক্ষোভ উগরে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন লেখেন, ‘তারা আমাদের পাশে ছিল না!!!’
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের উল্লেখ করা প্রতিরক্ষা ব্যয়ের এই পরিসংখ্যানগুলো মূলত প্রতিটি দেশের নিজস্ব সশস্ত্র বাহিনীর পেছনে নিজস্ব খরচের খতিয়ানকে নির্দেশ করে। আল জাজিরা এই তথ্যগুলোকে ২০১৫ সালের ন্যাটোর দাপ্তরিক খরচের তালিকার সঙ্গে তুলনা করে দেখেছে। কিছু সামান্য অমিল বা অসঙ্গতি বাদ দিলে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া হিসাবটি সামগ্রিকভাবে ন্যাটোর দাপ্তরিক তথ্যের সঙ্গেই মিলে যায়।
তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর একটি উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে মিত্রদের ওপর ট্রাম্পের এমন প্রকাশ্য আক্রমণ এবং হুঁশিয়ারি জোটের ভেতরের ফাটলকে আরও স্পষ্ট করে তুললো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
সূত্র: আল জাজিরা