আর্জেন্টিনা-কেপ ভার্দের বাঁচা-মরার ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ৪টায় শুরু হবে ম্যাচটি। শক্তিমত্তার বিচারে কেপ ভার্দের চেয়ে অনেক এগিয়ে আলবিসেলেস্তেরা। তবুও চমক জাগানো নবাগত দলটি নিয়ে বেশ সতর্ক লিওনেল স্কালোনির শিষ্যরা। 

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে ব্রাজিল-কেপ ভার্দে মধ্যকার ম্যাচটি।

এছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বাঁচা-মরার এই লড়াই।