অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে মিশর

বিশ্বকাপের শেষ ৩২- এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে মিশর। শুরুটাও দুর্দান্ত হয়েছে মোহাম্মদ সালাহর দলের। ম্যাচের ১৩ মিনিটেই গোলের দেখা পায় তারা। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মিশর। 

ম্যাচের ১৩ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের দেখা পায় মিশর। গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ইমান আশুর।

ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিশর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।

তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, নিখুঁত হেডে বল জালে জড়ান আশুর। এতেই লিড পায় মিশর। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে গোলের দেখা পায়নি তারা। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় অস্ট্রেলিয়াকে।