পেনাল্টি মিস, লিড নিতে পারলো না ব্রাজিল

 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। ম্যাচের শুরুতে লিড নেওয়ার সুযোগ মিস করলো সেলেসাওরা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রুনো গিমারায়েস। 

১১ মিনিটে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে যান ম্যাথউস কুনহা। তবে মুহূর্তেই স্লাইডিং ট্যাকলে তাকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের। 

কুনিয়া সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

কিন্তু ম্যাচের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এই মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। তার শট ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।