বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। প্রথমার্ধে সমানে সমান লড়াই করেছে দুই দলই। তবে গোলের দেখা পায়নি কেউ। ফলে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে পর্তুগাল-স্পেন।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে স্পেনের সামনে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন মিকেল ওইয়ারসাবা। এরপর ১২ মিনিটে ডি বক্সের ভেতর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেওয়া জোরালো শট ঠেকিয়ে দিয়েছেন উনাই সিমন।
ম্যাচের ১৭ মিনিটে পর পর দুইবার পর্তুগালের পোস্টে শট নেয় স্পেন। তবে ডাবল সেভে দলকে রক্ষা করেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা।
এরপর ম্যাচের ৩৯ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিলেন রোনালদো। জোয়াও ফেলিক্সের হেড স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন ফিরিয়ে দেন। এরপর বক্সের ভেতর দারুণ একটি অ্যাক্রোবেটিক প্রচেষ্টা নেন রোনালদো। তবে সেটিও ঠেকিয়ে দেন সিমন।