হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবির হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় দক্ষিণ পাড়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবির ওই বাড়ির নাসির উদ্দিনের ছেলে।
জানা গেছে, সকালে পরিবারের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় আবির। পরে তাকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/ইউবি