যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সিনথিয়া (১ বছর ৬মাস)। সে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের হুদা ফতেপুর গ্রামের রনি হোসেনর মেয়ে।
নিহত শিশুর চাচা শরিফ আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় সিনথিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত কিচিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রস্তুত, মোদীকে চরম মূল্য দিতে হবে: কাশ্মীরে ইমরান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, 'হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।'
ইত্তেফাক/নূহু