মাদারীপুরের শিবচরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পর্ঘ্য অর্পণ করেন।
দুপুরে শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে শোক সভায় অংশ নেন।
আরও পড়ুন: সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত শতাধিক
এর আগে বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের র্যালি সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার ৭১ সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
ইত্তেফাক/অনি