সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মায়ের বিরুদ্ধে মামলা

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যাসন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় সেই মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন শিশুটির বাবা সাইদুল ইসলাম।

শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তার সাবেক স্ত্রী লাকি আক্তারকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে সাইদুল ইসলাম বলেন, এক মাস আগে তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। সে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। আমার মেয়ে সাঁতার জানে না কিন্তু সে সাঁতার জানে। যদি সেখানের লোকজন দুইজনকে উদ্ধার না করতো তাহলে আমার মেয়ে পানিতে ডুবে মারা যেতো আর সে বেঁচে যেত।

উল্লেখ্য, গত শুক্রবার রাত নয়টার দিকে নলছিটি পৌর এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের সাবেক স্ত্রী লাকি আক্তার তার পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে নলছিটির ফেরিঘাট এলাকা থেকে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের দু'জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। 

নলছিটি থানা ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় ওই কন্যার বাবা একটি এজাহার দিয়েছেন। আমরা মনি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি