ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লিন্ডসে গ্রাহাম আর নেই

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারালাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সিনেটরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিনেটর গ্রাহামের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ অসুস্থতার পর সিনেটর লিন্ডসে গ্রাহাম পরলোকগমন করেছেন।এই কঠিন সময়ে তার পরিবার সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই মুহূর্তে একান্ত ব্যক্তিগত সময় কাটানোর অনুরোধ জানাচ্ছে।

লিন্ডসে গ্রাহাম ব্যক্তিগত জীবনে কখনো বিয়ে করেননি। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ও পরিচিত এক ব্যক্তিত্ব ছিলেন। তার এই আকস্মিক প্রয়াণে মার্কিন রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।