ময়মনসিংহ থেকে মুক্তির বন্ধন ফাউন্ডেশন এর ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল শুকনো খাবার, শিশুখাদ্য, স্যানিটারি ন্যাপকিন নিয়ে আজ চট্টগ্রামের বাঁশখালির বন্যার্তদের মাঝে উপস্থিত হয়ে বৃষ্টি উপেক্ষা করে বিতরণ করে।
সংস্থাটির মুখপাত্র জানান প্রতিটি দুর্যোগেই তারা যত দ্রুত সম্ভব দুর্গতদের সহায়তায় পাশে দাঁড়ান।তাদের প্রশিক্ষিত ও দক্ষ স্বেচ্ছাসেবী দলটি প্রথম দিন দুই শতাধিক পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করেন।যতদিন প্রয়োজন তারা দূর্গত অঞ্চলে অবস্থান করে ত্রানকার্য্যক্রম পরিচালনা করবে।