মার্কিন সিনেটরের মৃত্যুর সংবাদ পরতে গিয়ে উপস্থাপিকা বললেন

‘ইরানবিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক উপস্থাপক গ্রাহামের মৃত্যুকে কেন্দ্র করে ইরানের জনগণকে অভিনন্দন জানাতে দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ওই ভিডিওতে উপস্থাপক লিন্ডসে গ্রাহামকে ‘যুদ্ধবাজ’ ও ‘ইরানবিরোধী’ হিসেবে উল্লেখ করে বলেন, “ইরানের মহান জাতিকে অভিনন্দন। যুদ্ধবাজ, ইরানবিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে।” 

লিন্ডসে গ্রাহাম ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের জোরালো সমর্থক। তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ট্রাম্প প্রশাসনের বিচারক নিয়োগ, অভিবাসন নীতি ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। 

গ্রাহামের মৃত্যুর পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তাকে সত্যিকারের আমেরিকান দেশপ্রেমিক এবং অসাধারণ একজন সিনেটর হিসেবে অভিহিত করেন। এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, ইউক্রেন সফর শেষে রোববার তাদের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল গ্রাহামের, যা তার মৃত্যুর আকস্মিকতাকে আরও স্পষ্ট করে।

গ্রাহামের কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি শনিবার ৭১ বছর বয়সে আকস্মিক অসুস্থতায় মারা যান। পরে প্রাথমিক মেডিকেল পরীক্ষায় তার মৃত্যুর কারণ হিসেবে অ্যাথেরোস্ক্লেরোটিক হৃদ্‌রোগজনিত অ্যাওর্টা ফেটে যাওয়ার কথা জানানো হয়েছে।