শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করায় লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের একটি অংশ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করলে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে লোকাল রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।