যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝে ইরানে যুদ্ধাবস্থা ঘোষণার আহ্বান

বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা জারি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন ইরান-চীন যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাজিদরেজা হারিরি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা ঘোষণা এবং দেশের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিতে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন হারিরি। খবর আল জাজিরার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধের প্রভাবে ইরানে মূল্যস্ফীতি বেড়ে গেছে, ফলে খাদ্যপণ্যের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) তথ্য অনুযায়ী, মে মাসে গমের আটার দাম গত নভেম্বরের তুলনায় ১২৪ শতাংশ বেড়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, বছরের শেষ নাগাদ ইরানের গড় মূল্যস্ফীতি ৬৮ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে। একই সঙ্গে দেশটির অর্থনীতি ৬ দশমিক ১ শতাংশ সংকুচিত হতে পারে বলেও সংস্থাটি ধারণা করছে।