টালিউড অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই সুখবর দিলেন। মা হতে চলেছেন সোহিনী। তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অর্থাৎ, দুই থেকে তিন হতে চলেছেন তারকা দম্পতি।
বুধবার (১৫ জুলাই) স্যোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ করে সুখবরটি জানান সোহিনী ও শোভন।
ফেসবুকে পোস্ট করা ছবি গুলোতে শোভন পরেছেন সাদা কুর্তি ও খোলা চুলে দেখা গেছে সোহিনীকে। তার স্ফীতোদরও স্পষ্ট।
অন্যদিকে, শোভনের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি।
ছবিগুলো শেয়ার করে তারা লিখেছেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’
২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন সোহিনী ও শোভন। ঘরোয়া আয়োজনে বিয়ের পর সোহিনী ফেসবুকে লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’
চলতি বছরের জুনে সোহিনী ও শোভনের সন্তান আসার খবর ছড়িয়ে পড়েছিল। তবে সে সময় এ বিষয়ে মুখ খোলেননি তারা।
সূত্রের বরাতে জানা গিয়েছিল, চলতি বছরই তাদের সন্তান জন্ম নেবে।
সম্প্রতি ‘ফেরা’ ছবিতে দেখা গেছে সোহিনীকে। তবে ইদানীং ক্যামেরা থেকে কিছুটা দূরে রয়েছেন অভিনেত্রী। এর পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।
সুখবর প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসছেন সোহিনী ও শোভন। বিনোদনজগতের অনেক তারকাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দু’জনকেই অনেক ভালবাসা।’
সুশ্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালবাসা, দিদি।’ মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতিকে।