তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। দুর্দান্ত শুরু পেয়েছে ইংলিশরা। ম্যাচের ২০ মিনিটের মধ্যেই ফ্রান্সের জালে দুইবার বল পাঠিয়েছে ইংল্যান্ড।
ম্যাচের ৩ মিনিটেই প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। মাঝমাঠ থেকে বল কেড়ে বেশ খানিকটা দৌড়ে বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ শটে গোল করেন ডেক্লান রাইস।
এরপর ম্যাচের ১২ মিনিটে আবারও ফ্রান্সের জালে বল জড়ায় ইংল্যান্ড। তবে কায়ো সাকার সেই গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
এরপর ম্যাচের ১৮ মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। রাইসের ক্রস থেকে হেডে গোল করেন এজরা কনসা।