ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, মেসিদের জানালেন শুভকামনা

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনযায়ী, রোববার (১৯ জুলাই) হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে জানা গেছে, আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুকে একটি বার্তা পৌঁছে দেন। 

জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আমরা আপনাকে সমর্থন করি এবং বিভিন্নভাবে আর্জেন্টিনার পাশেও আছি। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা।’

ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসিরা। তবে শুধু মাঠের লড়াই নয়, দুই দেশের রাজনৈতিক অবস্থানের কারণেও ম্যাচটি নিয়ে বাড়তি আলোচনা চলছে। বিশেষ করে ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনা সরকারের ভিন্ন অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে।