ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা করেছে। সোমবার (২০ জুলাই) থেকে এই অবরোধ কার্যকর হওয়ায় লোহিত সাগর এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
হুতিরা এক বিবৃতিতে জানিয়েছে, ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করে সৌদি আরবের ওপর তাৎক্ষণিকভাবে নৌ অবরোধ আরোপ করা হচ্ছে। তাদের অভিযোগ, ইয়েমেনের ওপর সৌদি আরব যে অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ চাপিয়ে রেখেছে, তার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি আরব এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকরা বলছেন, বাব আল-মান্দেব প্রণালি যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যেতে পারে। কারণ সৌদি আরবের বেশিরভাগ তেল রপ্তানি এই প্রণালি দিয়েই হয়। ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ প্রায় ১০ শতাংশ কমেছে বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা