মাঠে আহত সেই ব্রিটিশ আম্পায়ার মারা গেছেন

ওয়েলসে জুলাইর ১৩ তারিখ পেমব্রুকশায়ার কাউন্টি ডিভিশন টুর্নামেন্টের একটি ম্যাচ পরিচালনা করছিলেন জন উইলিয়ামস। সেদিনই বল লাগে তার মাথায়। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে কার্ডিফের ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই কোমায় ছিলেন তিনি।

১ আগস্ট জন উইলিয়ামকে হ্যাভারফোর্ড ওয়েস্টের উইদিবুশ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বৃহস্পতিবার সকালে সেখানেই মারা যান জন।

আরো পড়ুন: বিয়ের আসর থেকে বরকে পাঠানো হলো কারাগারে

৮০ বছরের জন উইলিয়ামস ছিলেন হান্ডেলটন ক্রিকেট ক্লাবের সেক্রেটারি। পেমব্রুকশায়ার ক্রিকেট এক টুইট বার্তায় জনের মৃত্যুর খবর জানায়। সংস্থার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। কর্মকর্তারা জনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ