চাকরির সুযোগ নিয়ে 'নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট' ১৮ আগস্ট

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম নেক্সটজবজ আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটে কেআইবি ভবনে আয়োজন করতে যাচ্ছে তাদের অন্যতম বড় আয়োজন ‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে ১০০-এরও বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজার হাজার চাকরিপ্রার্থী।

আকিজ রিসোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটি ভাগে। ৯০০ আসনের কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট, যেখানে থাকবে বিভিন্ন প্যানেল আলোচনা ও সেশন। কর্মসংস্থানের সাম্প্রতিক ধারা, নেতৃত্ব এবং পেশাগত উন্নয়ন নিয়ে কথা বলবেন শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়িক নেতারা।

দিনের একটি বিশেষ আকর্ষণ থাকছে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়া। যোগ্য প্রার্থীরা একই দিনে চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পাবেন।

ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬-এ প্রবেশের জন্য আগে থেকে নেক্সটজবজ অ্যাপে নিবন্ধন করতে হবে। ভেন্যুতে থাকবে কিউআর কোডের মাধ্যমে চেক-ইন ব্যবস্থা।

নেক্সটজবজ বাংলাদেশের একটি আধুনিক ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম, যেখানে একই জায়গায় মিলবে চাকরি খোঁজা, নিয়োগ, দক্ষতা উন্নয়ন ও স্টাফিং সেবা। আগ্রহী চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিস্তাারিত জানতে ও নিবন্ধন করতে পারবেন নেক্সটজবজ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে।