ডেঙ্গুতে চিকিৎসক শিশুপুত্রের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে রাজ চৌধুরী নামে চিকিৎসকের শিশুপুত্র মারা গেছে। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবদুল হাকিম মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

রাজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. নির্মল কান্তি চৌধুরীর ছেলে। তার বয়স হয়েছিল ২ বছর ১০ মাস।

হাসপাতালটির শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুল ইসলাম বলেন, ‘রাজকে বুধবার বিকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।’

ইত্তেফাক/আরকেজি