রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৯ জন ও উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জন এবং সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে খয়েরি রংয়ের ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, ১টি সান লাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খণ্ডিত অংশ, ০৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, বিয়ারিং এর ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোটের ইয়াবা সেবনের সরঞ্জাম পাইপ, ১ টি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার এবং ১টি মাথা খোলা গ্যাস লাইট, ১৬ টি মোবাইল, ২১ টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ৪৪৩ টি সিমকার্ড ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।