রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন্ত্রী

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে। এর আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল সেগুলোর উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।’

রাষ্ট্রপতির পদত্যাগের পর ‘দায়মুক্তি’ নিয়ে যা আছে সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের পর ‘দায়মুক্তি’ নিয়ে যা আছে সংবিধানে।

তিনি বলেন, ‘আইনে রাষ্ট্রপতিকে সুরক্ষা দেওয়া আছে।’

রাষ্ট্রপতি হওয়ার আগে যেসব অভিযোগ আছে সেগুলো প্রসঙ্গে তিনি বলেন, সেটা আমরা যাচাই-বাছাই করে দেখবো, সময় হলে দেখবো। এটা যারা করেছে, কী উদ্দেশ্যে করেছে তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না কি অসৎ, এগুলা দেখি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এই প্রশ্ন এখন কেন করছেন, আগে করলে ভালো হতো।’