ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছেনা ককরোচদের আন্দোলন, দুই দফা দাবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে পদত্যাগ করেন। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক মিনিটের মধ্যেই, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজীত দীপকে বলেন, জন্তর মন্তরে বিক্ষোভ চলবে যতদিন না অন্য দুইটি দাবি পূরণ হয়। 

শনিবার (২৫ জুলাই) জন্তর মন্তরে ভাষণ দেওয়ার সময় দীপকে বলেন, প্রধানের পদত্যাগ প্রমাণ করল যে, যারা ভয় পেতে অস্বীকার করে, তারা জিততে পারে। তিনি আরও বলেন, সরকার যদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ না দেয় এবং ২০ জুলাই বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আন্দোলন থামবে না।

ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত

এক্সে দলটির প্রধান অভিজিৎ দীপকে আরও বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। এটিই গণতন্ত্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়ে গেছে। আমরা এভাবে যাব না। ধর্মেন্দ্র পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের এটি দিতে হবে। আর দ্বিতীয়টি হলো গত ২০ জুলাই পুলিশের যেসব গুণ্ডা বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে। তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন— ককরোচদের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না।’ 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া