টরন্টোতে ৪-৬ সেপ্টেম্বর ৪০তম ফোবানা

৪০তম ফোবানা সম্মেলন ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে অর্গানাইজিং কমিটির আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি, কানাডা।

শুক্রবার (২৪ জুলাই) টরন্টোর স্কারবোরোর স্পাইসি গ্রিল রেস্তোরাঁয় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবু জোবায়ের দারা পরিচালিত এই অনুষ্ঠান উপস্থাপনা করেন আসমা হক। বাংলাদেশ সোসাইটি কানাডার সভাপতি খোকন রহমান এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম যৌথ এ আমন্ত্রণে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, স্পন্সর ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিরা উপস্থিতি ছিলেন।

সংবাদ সম্মেলনে আগামী ৪-৬ সেপ্টেম্বর তিনদিনব‍্যাপী অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলন ২০২৬-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও নানা কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোবানার নব গঠিত কনভেনার খোকন রহমানএবং সেক্রেটারি জহির। এছাড়াও বক্তৃতা করেন ডাক্তার আমানউল্লাহ তরুণ, শিবু চৌধুরী, রাশেদ রহমান, তানভীর শাহনওয়াজ, আব্দুস সালাম, শেখ মোতালেব, আফিয়া বেগম, ফারহানা খান প্রমুখ।

আবু জোবায়ের দারা বলেন- এই ফোবানা সকল প্রবাসীদের ফোবানা, সার্বজনীন ফোবানা।এই ফোবানা সকলের জন্য উন্মুক্ত। 

তিনি অতীতের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আগামী অনুষ্ঠানের সাফল্যের জন‍্য প্রবাসীদের সহযোগিতার কামনা করেন। সংগঠনের নেতৃবৃন্দ দল-মত ও সব বিভেদ ভুলে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এই ফোবানা সম্মেলন সফল করার আহ্বান জানান।

অনুষ্ঠান থেকে আরো জানা যায়, ফোবানার চল্লিশ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ প্রয়াত শিল্পী এন্ড্রো কিশোর, অভিনেত্রী ববিতা, জাদুকর জুয়েল আইচকে সম্মাননা দেয়া হবে এবং বাংলাদেশ সোসাইটি কানাডার পঁচিশ বছর উপলক্ষ্যে খ্যাতিমান প্রবাসীদের সম্মাননা প্রদান করা হবে। কারণ এরা আমাদের অহংকার।