ইরানে এবার ‘শক্ত আঘাত’ হানার পালা আমাদের: ট্রাম্প

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ওপর আক্রমণের জবাবে এবার ইরানকে ‘খুব শক্ত আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (২৯ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘এবার আমাদের পালা।’ ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না তা সময়ই বলে দেবে, তবে এর আগে কঠোর সামরিক জবাব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এই ক্ষুরধার বক্তব্যের পরপরই বৃহস্পতিবার ভোরে ইরান জুড়ে বড় ধরনের বিমান হামলা চালানোর কথা আনুষ্ঠানিকভাবে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হামলার প্রভাবে দেশটির একাধিক বড় শহরে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সূত্র: আল জাজিরা