দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৫ শিশুসহ নিহত ১২

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ফ্রি স্টেটের ট্রম্পসবুর্গ  এলাকার উত্তরে এন–১ মহাসড়কে  দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৬০ জন যাত্রী নিয়ে চলা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চালান জরুরি সেবাকর্মীরা। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। চালকদের ওই এলাকা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: এসএবিসি নিউজ