নতুন মৌসুমে আক্রমণভাগ শক্তিশালী করতে তরুণ ফরোয়ার্ড কার্লোস এসপিকে দলে ভিড়িয়ে রীতিমতো চমকে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব ইউডি লেভান্তে থেকে তাকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক ঘোষণায় এই ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ২১ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। তাকে দলে টানতে প্রায় আড়াই কোটি ইউরো ট্রান্সফার ফি গুনতে হয়েছে লস ব্লাঙ্কোদের।
যুব পর্যায়ে থাকতেই একটি ছোট ক্লাব থেকে লেভান্তেতে যোগ দেন এসপি। সবশেষ লা লিগা মৌসুমে ১৬তম স্থানে শেষ করা দলের হয়ে পেশাদার ম্যাচ খেলেছেন। ২০২৪-২৫ মৌসুমে স্পেনের শীর্ষ লিগে লেভান্তেকে তুলতে সুপার সাব হিসেবে ৬ গোল করেন। লেভান্তেকে শীর্ষ স্তরে টিকিয়ে রাখতেও ২১ বছর বয়সী গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ফেব্রুয়ারির শেষ থেকে মের শেষ পর্যন্ত এসপি শেষ ১৩ ম্যাচে ১০ গোল করেন। উদীয়মান তারকা হিসেবে নিজেকে চেনান এবং লা লিগার সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় হন। ২৬ থেকে ২৯তম ম্যাচ পর্যন্ত লেভান্তের ছয় গোলের সবগুলো করেছিলেন এসপি। রিয়ালের এই নতুন চুক্তি গত মৌসুমে ২৫ লিগ ম্যাচে ১১ গোল করেছেন।