আমার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে: এমপি নাসের রহমান

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে তিনি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এম নাসের রহমান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভয়া. বিকত ও অশ্লীল ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় এরই মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িতদের শনাক্তের কার্যক্রম চলমান। সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এমপি এম নাসের রহমান। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচারও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ।