ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৪৩১ জন। একইসঙ্গে এসময় ৭০ টি মামলা দায়ের করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি পুরাতন ক্যামেরা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
 
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।