নেপালকে ধরেই সাফের ড্র, পাকিস্তান-ভারত একই গ্রুপে

সাফের দেশ নেপাল এখন ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। প্রায় এক মাস হয়ে গেল, কিন্তু নেপাল এখনো ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে পারেনি। গতকাল ভুটানে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাচন এবং ড্র অনুষ্ঠানে সবার সম্মতি নিয়েই নেপালকে সাফে রাখা হয়েছে। 

কারণ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী ৪-১৭ নভেম্বর। নেপাল সাফের একটি শক্তিশালী ফুটবল দেশ। নেপালের ফুটবল জনপ্রিয়তা বাংলাদেশেও রয়েছে। অনেক দিক গুরুত্ব বিবেচনা করে নিষেধাজ্ঞা থাকার পরও নেপালকে রেখেই সাফের ড্র হয়েছে। 

সাফের ফিকশ্চার এখনো করা হয়নি। ফিকশ্চার প্রণয়ন করতে একটু সময় নিতে চান সাফের সম্পাদক নেপালের পুরুষোত্তম ক্যাটেল। যদি ফিকশ্চার ঘোষণার আগেই নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে সবকিছু ওকে। 

আর তা না হলে নেপালকে বাদ দিয়েই সাফের খেলা শুরু হয়ে যাবে। নেপালের সঙ্গে 'ক' গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। 'খ' গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।