জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে, আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দেশের সব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
২০২৪ সালের ৪ আগস্ট বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজিএমইএর তৎকালীন সভাপতি এস এম মান্নান কচি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।'
সে সময় চলমান আন্দোলন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী শিল্প খাতের সব কারখানা বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়।