সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (৪ আগস্ট)। বৈঠকে কমিটির কার্যক্রম পরিচালনার রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হতে পারে।
জাতীয় সংসদ ভবনে বেলা ১২টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করে জাতীয় সংসদ।
কমিটিতে বিরোধী দলের পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য সরকারি দলের পক্ষ থেকে নাম চাওয়া হলেও বিরোধী দল কোনো সদস্যের নাম দেয়নি।
বিশেষ কমিটি গঠনের দিনই এর বিরোধিতা করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তাদের দাবি, সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। এ কারণে তারা অন্তর্বর্তী সরকার নির্ধারিত সংস্কার প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়ে আসছে।