ইরান যুদ্ধের বিস্তার দেখতে চায় না: পেজেশকিয়ান

ইরান নিজেদের সীমান্ত রক্ষা করলেও চলমান যুদ্ধের বিস্তার দেখতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এই খবরের তথ্য প্রকাশ করেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে মাসুদ পেজেশকিয়ান জানান যে এমন একটি সমাজ গঠন করতে হবে যা শত্রুকে হস্তক্ষেপ করার, অনুপ্রবেশ ঘটানোর অথবা বিভাজন সৃষ্টি করে সমাজকে ধ্বংস করার কোনো সুযোগ বা প্রলোভন দেবে না।

ইরানের সাথে আলোচনা চলছে বলে আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও তা নাকচ করে দিয়েছে তেহরান। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনার পরিকল্পনা ছিল না।

সূত্র: ডন