আগে বিএনপিকে আওয়ামী লীগ যে গানে কটাক্ষ করত এবার সেই একই গান আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘From Resistance to Victory: Legacy of July’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘প্রথমে শুনলাম শেখ হাসিনা সামনে আসবেন। পরে শুনলাম অনলাইনে আসবেন। আবার শুনলাম শুধু ভয়েস শোনা যাবে। আগে ছাত্রলীগ বিএনপিকে বলতো, ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’। এখন আওয়ামী লীগের ক্ষেত্রেও একই গান প্রযোজ্য হচ্ছে।’