বশেমুরবিপ্রবি খুলছে রবিবার

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৬ দিনের ছুটি শেষে রবিবার (১৮ আগস্ট) খুলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। ইতিমধ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের পদচারণয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে।
 
বাংলা বিভাগের শিক্ষক শামীমা আক্তার বলেন, ছুটি শেষে ক্যাম্পাস পুনরায় প্রাণবন্ত হয়ে উঠবে এটাই আশা করি।

আরও পড়ুন: ঈদের ছুটিতে চলনবিলে পর্যটকদের ঢল

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া বলেন, ঈদের ছুটি শেষে ১৮ আগস্ট থেকে যথারীতি ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু হবে। এদিকে ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও জাতীয় শোক দিবস পালনসহ শোকের মাস আগস্ট উপলক্ষে পূর্বঘোষিত সকল কর্মসূচি আমরা সফলভাবে পালন করে যাচ্ছি। 

ইত্তেফাক/অনি