জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং যে লক্ষ্য সামনে রেখে মানুষ জীবন ও রক্ত দিয়েছে দিয়েছে তা আজ উপেক্ষিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর পল্টন মোড়ে দলটির আয়োজিত গণমিছিল-পূর্ব এক বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস ও প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ বা লক্ষণ দৃশ্যমান হচ্ছে না।
এ সময় দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেবল সরকার বা ক্ষমতার পরিবর্তনের জন্য ঘটেনি বরং বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল মানুষের। কিন্তু সেই পরিবর্তন না এসে অতীতের ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা চলছে বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতির পরিবর্তন না হলে নতুন আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
সমাবেশ শেষে গণমিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।