জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক ড. জাফর ইকবাল এবং ঢাবির সাবেক উপাচার্য (ভিসি) মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিনসহ ৮ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
এই মামলায় ঢাবির শিক্ষকদের পাশাপাশি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানও আসামি।
জমা পড়া তদন্ত প্রতিবেদন যাচাইবাছাই শেষ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে জানান জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
এর আগে, শেখ হাসিনার মামলায় মাকসুদ কামালের সাথে ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীর ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনা জানায় শেখ হাসিনা।