আজ
চ্যানেল:
মাছরাঙা টিভি
সময় :রাত ১১টা ৩০ মিনিট
আজ রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে টেলিছবি ‘খামভর্তি মন’। এটি রচনা করেছেন ইফফাত আরেফিন তন্বী ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, মম, তারিক আনাম খান প্রমুখ।জন্মদিনে স্ত্রী মমকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানায় ইয়াশ। রাতে কেক কেটে দু’জন বেশ আনন্দের সঙ্গে জন্মদিন পালন করে। কিন্তু বিপত্তি ঘটে ঘুমাতে গিয়ে, মম যখন দেখে ইয়াশ ল্যাপটপ নিয়ে বসে আছে। ইয়াশ চাকরি ছেড়ে নিজের সৃজনশীলতা দিয়ে কিছু করার চেষ্টা করছে। কিন্তু মম বিষয়টা মেনে নিতে পারে না। এ নিয়ে দু’জনের মতবিরোধের সূত্র ধরে মম রাগ করে চলে যায় বাবার বাসায়। ইয়াশ তাকে আনতে যায়, কিন্তু সে কিছুতেই যেতে রাজি হয় না। মমর বাবা চিঠি লিখতে খুব পছন্দ করেন। জন্মদিনে, বিয়ে বার্ষিকীতে স্ত্রীকে চিঠি দিয়ে, কার্ড দিয়ে শুভেচ্ছা জানানো তার রীতি হয়ে গেছে। একদিন তার একটি চিঠি ভুল করে পাশের বাড়ির মহিলার কাছে চলে যায়। এর আগে একদিন বাসার ছাদে ওই মহিলার সঙ্গে মমর বাবার দেখা হয়। তাই মহিলা ভেবেছেন এই চিঠি তাকে লেখা হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে ওই চিঠি নিয়ে এসে মমর মাকে অভিযোগ করেন। মমর মা খুব লজ্জা পান এবং বিষয়টা সত্যি ভেবে কান্নাকাটি করেন। কিন্তু মম বিশ্বাস করেন না এ ধরনের কাজ তার বাবা করতে পারে।