ইসরায়েলের ‘শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই’: হাকান ফিদান

ফিলিস্তিনের গাজায় মার্কিন শান্তি পরিকল্পনাকে ইসরায়েল লাগাতার নস্যাৎ করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 

বুধবার (৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাকালে তিনি সরাসরি জানান যে ‘শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসরায়েলের কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই’।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর বদলে ইসরায়েল কেবল নিজেদের আগ্রাসী কৌশলকে এগিয়ে নেওয়ার কাজে এই প্রক্রিয়াকে ব্যবহার করছে।

ফিদান আরও উল্লেখ করেন, ইসরায়েলের চলমান এই সীমাহীন বিস্তারমুখী নীতি ভবিষ্যতে একটি বিশ্বব্যাপী বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই