ডিএমপির ডিপ্লোমেটিক বিভাগের ডিসি ফরহাদ সদরদপ্তরে সংযুক্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সদরদপ্তরেই দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি জারি করা ডিএমপির এক আদেশে সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছিল।