সব শিক্ষিত বেকারকে চাকরি দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

সব শিক্ষিত বেকারদের চাকুরি দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।তিনি বলেন, বেকাররা যাতে পরিবারের লোকজনদের ভালো পরিবেশে থাকতে এ চিন্তা করেই সরকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের চিন্তা করছে। তরুন সমাজ যাতে বিপদগামি না হয় সে বিষয়ে প্রশাসন ও সচেতন ব্যাক্তিদের ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (৭ আগষ্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা অডিটরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি  এ কথা বলেন।

তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মন্ত্রী বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুতির চাইতেও তিন গুন কাজ বেশি করবে।

আলোচনা সভার পূর্বে অডিটরিয়াম ভবনের উদ্বোধন এবং পরে বিভিন্ন তালিকাভুক্ত পরিবারের মাঝে নানা ত্রান সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।