বরিশালে এসে ভালো লাগছে: মার্কিন রাষ্ট্রদূত

দুই দিনের সফরে বরিশাল গেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ভ্রমণ শেষে নিজ প্রতিক্রিয়ায় ভিমরুলিতে যেতে পেরে আনন্দের কথা জানান তিনি। 

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সড়কপথে বরিশাল থেকে ঝালকাঠির ভিমরুলি পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে একটি পোস্টের এ তথ্য জানানো হয়েছে।

পোস্টের ক্যাপশনে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!’

এর আগে শনিবার রাতে একটি বিলাস বহুল লঞ্চে করে বরিশাল পৌঁছেন। প্রথমেই বরিশাল সার্কিট হাউজে যান তিনি। তার দুদিনের সফরের মধ্যে অন্যান্য কর্মসূচি গুলো হলো বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন।

আজ দুপুরে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি। আগামীকাল অক্সফোর্ড মিশন চার্জ এবং গৌরনদী ক্যাথলিক চার্জ পরিদর্শন করার কথা রয়েছে। সবশেষে ঢাকা যাওয়ার সময় পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন তিনি।