বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল সোমবার (১০ আগস্ট)।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এর পরের পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটিতে প্রথম বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
বেতন ও বয়সসীমা
জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ অনুযায়ী এ পদের বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। ২০২৬ সালের ১ জুলাই আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।
আবেদন শুরু: ১২ জুলাই ২০২৬
আবেদন শেষ: ১০ আগস্ট ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।