দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিব্রতকর রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ২৯ বছর বয়সী পেসার স্যামুয়েল কুক। সানরাইজার্স লিডসের বিরুদ্ধে ওয়েলস ফায়ারের হয়ে খেলার সময় ২০ বলের (৪ ওভার) কোটায় কোনো উইকেট না পেয়ে ৬০ রান খরচ করেন তিনি।
এর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। তিনি ২০২৫ সালে ওভাল ইনভিন্সিবলসের হয়ে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ৪ ওভারে (২০ বলে) ৫৯ রান দিয়েছিলেন।
ম্যাচে স্যামুয়েল কুকের ওপর তাণ্ডব চালিয়ে সানরাইজার্স লিডস ৪ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। যার মধ্য দিয়ে রশিদ খানকে পেছনে ফেলে ১০০ বলের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান দেওয়ার বিষাদময় নতুন ইতিহাস লেখেন কুক।