ট্রাম্প ইরান যুদ্ধে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলছেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়াচ্ছেন বলে মনে করেন মার্কিন সিনেটের নেতা চাক শুমার। মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা করেন।
এক্স বার্তায় শুমার লিখেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, তিনি তার এই অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছেন এবং এখান থেকে বের হওয়ার কোনো পথ তার জানা নেই।’
তিনি আরও বলেন, ‘তার কৌশল, শৃঙ্খলা এবং গুরুত্বের সঙ্গে আলোচনা করার দক্ষতার অভাব আমাদের সৈন্যদের বিপদে ফেলছে ও সাধারণ আমেরিকানদের জন্য নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।’
ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে শুমার যোগ করেন, ‘ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমাদের অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা উচিত এবং তিনি যে ক্ষতি করেছেন তা মেরামতের কাজ শুরু করতে হবে।’
সূত্র: আল জাজিরা