হকি ফেডারেশনের সাহসী ঘোষণা, তিন মাসের মধ্যেই নির্বাচন

ক্রীড়া মন্ত্রণালয় অ্যাডহক কমিটি ভেঙে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করেছে গত জুলাই মাসে। এখন পর্যন্ত কোনো ফেডারেশন ঘোষণা দেয়নি তারা কবে নাগাদ নির্বাচন সম্পন্ন করতে চান। বাংলাদেশ হকি ফেডারেশন গতকাল ঘোষণা দিয়েছে ৯০ দিনের যে সময় বেধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে চায় নতুন কমিটি।

গতকাল হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রথম বার নির্বাহী সভায় বসে। সকালে বিমানবাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত সভা শেষে সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক জানিয়েছেন ৯০ দিনের মধ্যেই নির্বাচন হবে। তিনি বলেন, 'অলরেডি আমরা দায়িত্ব গ্রহণের পর ২০-২৫ দিন চলে গেছে। আমরা ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করব। এর জন্য আজকের সভায় আমরা দুই জনকে দায়িত্ব দিয়েছি। ইলেকশন কার্যক্রম যেন ৯০ দিনের মধ্যেই সুষ্ঠুভাবে করতে পারি, এটা আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি।'

হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি আন্তর্জাতিক হকি ফেডারেশরেন সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গেও একটি সফরে কথা বলেছিলেন। তৈয়ব ইকরাম বাংলাদেশের হকির পুরোনো বন্ধু। বাংলাদেশের হকির জন্য সহযোগিতা দিতে হাত বাড়িয়ে রেখেছেন। হাসান মাহমুদ খাঁন কথা বলে এসেছেন, তৈয়ব ইকরাম বাংলাদেশকে হকি টার্ফ দেবেন। হকির উন্নয়নে সহযোগিতা দেবেন। সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক কাল সভা শেষে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছয় জাতির টুর্নামেন্ট করার কথা জানিয়েছেন।

অ্যাডহক কমিটি, কিন্তু নির্বাচন করার আগে এক ডজন সাব-কমিটি গঠন করা হয়েছে। হকি কর্মকর্তারা জানিয়েছেন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। লিগ কমিটি গঠন করা হয়েছেন যেন সেপ্টেম্বরে প্রথম বিভাগ লিগ আয়োজন করা যায়। ফেডারেশনের পরিকল্পনা রয়েছেন দেশের জেলা ও বিভাগীয় অঞ্চলে ফাইভ এ সাইড হকির জন্য টার্ফ স্থানের উদ্যোগ নেবে ক্রীড়া মন্ত্রণালয়। 

গতকালকের সভায় যুগ্ম সাধারণ সম্পাদক সরাফত ছাড়া অন্য সবাই সভায় উপস্থিত ছিলেন। সভায় এশিয়ান গেমসের জন্য নারী ও পুরুষ দলের দলনেতা করা হয়েছে সাজেদ আদেলকে, ম্যানেজার আরিফুল হক প্রিন্স, সহকারী ম্যানেজার মিজানুর রহমান ডন, নারী দলের ম্যানেজার শফিকুল ইসলাম লিটু, সহকারী বদরুল আলম দিপু, পুরুষ দলে দেশি কোচ থাকছেন না। এতদিন কাজ করে আসছিলেন মশিউর রহমান বিপ্লব। তার বদলে বিদেশি কোচিং স্টাফ যোগ হবে জার্মানিতে অনুশীলন ক্যাম্পে। বিপ্লবের ব্যাপারে ফেডারেশন কর্মকর্তা জানিয়েছেন বিদেশি কোচিং স্টাফরা দেশি কোচ নিতে চাইছে না। তা না হলে বিপ্লবই থাকতেন, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বিপ্লব কাজ করেছেন। নারী হকি দলে শহিদুল্লাহ টিটুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।