ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ জনে।